ইসলাম টাইমস ডেস্ক : ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের অংশ হিসেবে নিজ দেশের রাষ্ট্রদূতকে দিল্লিতে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা কমে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানিয়েছেন, আমাদের হাইকমিশনারকে নয়াদিল্লিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তানের একটি প্রতিনিধিদল কার্তারপুর করিডর নিয়ে আলোচনা করতে নয়াদিল্লি সফরের জন্য প্রস্তুত। ওই করিডর দিয়ে ভারতের শিখ সম্প্রদায়ের লোকেরা কোনো ভিসা ছাড়াই পাকিস্তানের কার্তারপুরের গুরুদুয়ারা পরিদর্শনে যান।
















