ইসলাম টাইমস ডেস্ক : পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার রাজধানীর পুরান ঢাকার নবাবপুরের একটি পুরনো টায়ারের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ করলেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নবাবপুরের মানসী সিনেমা হলের সামনের ওই গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে তা তিনি জানাতে পারেননি।
















