প্রতিবন্ধী ছাত্রকে পরীক্ষাকেদ্রে নিয়ে যান শিক্ষক

ইসলাম টাইমস ডেস্ক: প্রতিবন্ধী ছাত্র। ট্রাইসাইকেল ছাড়া চলতে পারে না। স্কুল চত্বরের মধ্যে বাইরের কেউ ঢুকতে পারবে না। এ অবস্থায় সেই প্রতিবন্ধী ছাত্রকে ট্রাইসাইকেলে চাপিয়ে গেট থেকে পরীক্ষা কেন্দ্রের সিটে নিয়ে যাচ্ছেন শিক্ষক মোস্তাফিজুর রহমান। প্রতিদিন এই চিত্র দেখা যায় ভারতের রঘুনাথগঞ্জের নাইত সামসেরিয়া হাই মাদ্রাসায়।

ছাত্র মসিহুর রহমান। বাড়ি বীরভূমের দানতুরা গ্রামে। বীরভূমের দুটি মাদ্রাসার সিট পড়েছে নাইত হাই মাদ্রাসায়। সেখানকার একটি মাদ্রাসার ছাত্র মসিবুর। প্রতিদিন দায়িত্ব নিয়ে ওই শিক্ষক তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও ফিরিয়ে আনায় দারুণ খুশি মসিহুর রহমান।

ওই মাদ্রাসাতেই পরীক্ষা দিচ্ছে বীরভূমের জাসমিনা খাতুন ও সখিনা খাতুন। জাসমিনা দুর্ঘটনায় আহত হয়ে চলাফেরা করতে পারছে না। তার পরীক্ষার জন্যও সুব্যবস্থা করেছেন নাইত হাই মাদ্রাসা কর্তৃপক্ষ।

পূর্ববর্তি সংবাদমুসলিম বোনদের প্রতি খোলা চিঠি
পরবর্তি সংবাদএবার পর্দা ও ‘হিজাব’ নিয়ে রেলমন্ত্রীর কটূক্তি