খাশোগি হত্যা : ২১ সৌদি নাগরিকের উপর মার্কিন নিষেধাজ্ঞা

সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২১ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ দেশটির সরকার।

তবে ওই ২১ জনের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করেছে, সৌদি আরবের বিরুদ্ধে এটাই শেষ পদক্ষেপ নয়।

২ অক্টোবর নিখোঁজ হওয়ার শুক্রবার (১৯ অক্টোবর) প্রথমবারের মতো খাশোগির নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

তবে রিয়াদের দাবি, খাশোগিকে হত্যার উদ্দেশ্য তাদের ছিল না। খাশোগি কনস্যুলেট ভবনের ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার মৃত্যু হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট মঙ্গলবার সাংবাদিকদের ২১ সৌদি নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানান।

তিনি জানান, এদের মধ্যে যাদের কাছে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা রয়েছে, তাদের ভিসা ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘ওই ঘটনায় এই ২১ জনকে দেওয়া সাজাই শেষ পদক্ষেপ নয়। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, খাশোগিকে থামিয়ে দেওয়ার জন্য নেওয়া কাণ্ডজ্ঞানহীন সহিংস কোনও পদক্ষেপ মেনে নেবে না যুক্তরাষ্ট্র।’

এদিকে খাশোগি হত্যার ঘটনাকে পরিকল্পিত নির্মম হত্যাকাণ্ড আখ্যা দিয়ে দায়ীদের সাজা দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, ঘাতকরা যত উচ্চপর্যায়েরই হোক তাদের সবাকেই শাস্তি পেতে হবে। সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের নাম না নিলেও এরদোয়ান বলেন, খাশোগি হত্যার নির্দেশ যিনি দিয়েছেন তাকেও জবাবদিহি করতে হবে।

পূর্ববর্তি সংবাদগণস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ লাখ টাকা জরিমানা, জাফরুল্লাহর বিরুদ্ধে জমি দখলের মামলা
পরবর্তি সংবাদসিলেটে বিএনপির নেতাকর্মী গ্রেফতার