মেক্সিকোর একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলা, নিহত ১৫

ইসলাম টাইমস ডেস্ক: শনিবার ভোরে  মধ্য মেক্সিকোর একটি নাইট ক্লাবে একদল বন্দুকধারীর হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। শনিবার পাকলিক প্রসিকিউটরের দফতর থেকে এ কথা জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মেক্সিকোর গুয়ানোজুয়োতোতে ‘লা প্লায়া মেনস ক্লাব’-এ সূর্যোদয়ের ঠিক আগে তিনটি ভ্যানে করে হাজির হয় একদল বন্দুকধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে তারা। কিছুক্ষণের মধ্যেই রক্তে ভাসে রাজপথ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।

গত সপ্তাহে এল মারো নামে এক প্রভাবশালী দুষ্কৃতিকারী দলের নেতাকে গ্রেফতার করতে অভিযানে নেমেছিল মেক্সিকোর সেনাবাহিনী। এ দিনের হামলার নেপথ্যে তারাই জড়িত থাকতে পারে বলে প্রশাসনের একাংশের আশঙ্কা।

পূর্ববর্তি সংবাদসিরাজগঞ্জে একটি কেন্দ্রে শুরু হওয়ার আগেই স্থগিত হল ভোট গ্রহণ
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতে রাজি হননি খালেদা : কারা কর্তৃপক্ষ