ইসলাম টাইমস ডেস্ক : গত শুক্রবার প্রকাশিত একটি পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে অন্য যে কোনো ধর্মাবলম্বীদের তুলনায় মুসলিমরাই বেশি বৈষম্যের শিকার। তালিকাভূক্ত ভোটারদের একটি পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে।
অন্যদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ইসলামভীতির সমালোচনা করে একটি প্রস্তাব পাস হয়েছে।
রাজনৈতিক ওয়েবসাইট দ্য হিল-হ্যারিসএক্স ভোটারদের এই মতামত সংগ্রহ করে। ভোটারদের ৮৫ ভাগ বলেছেন আমেরিকান সমাজে মুসলিমরাই সবচেয়ে বৈষম্যের শিকার।
পরিসংখ্যানটি এমন সময় প্রকাশিত হলো, যখন মার্কিন প্রতিনিধি পরিষদে ধর্মীয় বিদ্বেষ বিরোধী একটি প্রস্তাব পাস হয়েছে। যাতে ইহুদি বিদ্বেষ, ইসলামভীতি ও অন্যান্য ধর্মীয় বৈষম্যের সমালোচনা করা হয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের মুসলিম সদস্যরা (ইলহান ওমর, রাশিদা তালিব ও এন্ড্রি কার্সন) এই প্রস্তাবকে ঐতিহাসিক বার্তা বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, আমরা এই প্রথম মুসলিমদের বৈষম্যের বিরুদ্ধে ভোট প্রদান করলাম।
দ্য হিল-হ্যারিসএক্স মার্চের ১ ও ২ তারিখ এই মতামত গ্রহণ করেন। তাতে অংশ নেন সহস্রাধিক ভোট তালিকাভূক্ত ভোটার।
সূত্র : আনাদুলু এজেন্সি
















