ইসলাম টাইমস ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের বন্ধু মোহাম্মদ আশতিয়াহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আজ রোববার ফিলিস্তিনের ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।
আশতিয়াহ মাহমুদ আব্বাসের দল ফাতাহ-এর কেন্দ্রীয় নেতা। এই নিয়োগের পর তার নেতৃত্বেই ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা গঠিত হবে বলে জানান ফাতাহ-এর ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আল আলাউল।
আশতিয়াহ বিদায়ী প্রধামন্ত্রী রামা হামদাল্লাহ-এর স্থলাভিষিক্ত হবেন। যিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ফাতাহ-এর সঙ্গে এক বিরোধের মুখে পদত্যাগ করেন।
আরব রাজনীতিকদের দাবি ফাতাহকে কোণঠাসা করতে মাহমুদ আব্বাসের চাপেই পদত্যাগ করেন রামা হামদাল্লাহ।
সূত্র : ডেইলি সাবাহ ও আল কুদস আরাবি
















