বস্তাভর্তি ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি ব্যালট উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর শিক্ষার্থীরা এসব ব্যালট পেপার উদ্ধার করে।

কুয়েত-মৈত্রী হলে ভোটের আগে খালি ব্যালট বাক্স না দেখানোর কারণে বিক্ষোভের মুখে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ডাকসু চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত
পরবর্তি সংবাদবরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত