বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক:বরিশাল-বানারীপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় আবুল কালাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালক। রবিবার রাত ৮টার দিকে উপজেলার ব্রাম্মনকাঠী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা চালক ফরিদ মিয়াসহ বাসটি আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

আহত মোটর সাইকের চালক মনির হোসেন জানান, রবিবার রাত পৌঁনে ৮টার দিকে ব্যবসায়ী আবুল কালাম (৫৫) ভাড়ায় চালিত মোটরসাইকলে নিয়ে বানারীপাড়া থেকে কুনিয়ারী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে নেছারাবাদ থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয় ও ব্যবসায়ী আবুল কালাম ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা ঘাতক বাস খাজা পরিবহন ও চালক ফরিদ হোসেনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন এবং আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান জানান, সড়কে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় চালক ও বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

পূর্ববর্তি সংবাদবস্তাভর্তি ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত
পরবর্তি সংবাদশেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্স, চারটি প্রকল্পের যৌথ উদ্বোধন