কাতারে বাংলাদেশ কমিউনিটি গঠন

ইসলাম টাইমস ডেস্ক: কাতার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও পেশাজীবী সংগঠনকে একত্র করে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটি কাতার।

অনুষ্ঠানে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, ট্রাফিক অধিদপ্তর, আল ফাজা পুলিশ, ভিসা সহায়তা সেবা বিভাগ ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক পাওয়ার পয়েন্ট বিষয়ে আলোচনা হয়।

কাতার প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের শ্রম বিষয়ক সহকারী সচিব মোহাম্মদ হাসান আল-ওবায়দী ও কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট হামাদ আলী আল-মাররী কাতারের অর্থনীতি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশি দক্ষ শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, এবং বিনিয়োগকারীদের বিভিন্ন অবদানের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাওয়াত মাধ্যমে। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদগৌরনদীতে গণধর্ষণের অভিযোগে দুই কলেজ ছাত্র গ্রেফতার
পরবর্তি সংবাদবাগেরহাটে ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের প্রধান আসামি কারাগারে