ভিপি পদে নুরুল হক নুরকে ছাত্রলীগের প্রত্যাখ্যান

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে নুরুল হক নুরকে প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে নুরুল হককে ভিপি করার প্রতিবাদে ঢাবির উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেন ছাত্রলীগ কর্মীরা।

এর আগে রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরকে ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ঘোষণা করা হয়। এর পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি পদে নূরকে মানতে অস্বীকার করে বিক্ষোভের ডাক দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুরু। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক (জিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদডাকসুর ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী নির্বাচিত
পরবর্তি সংবাদহিরো আলমের জামিন নামঞ্জুর