ইসলাম টাইমস ডেস্ক: বড় দল নির্বাচনে বয়কট করায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
গত রোববার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশন জানায়, ওই দিন ৪৩ শতাংশের বেশি ভোট পড়ে।
অতীতের তুলনায় প্রথম ধাপে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ সম্পর্কে সাংবাদিকদের সিইসি কে এম নুরুল হুদা বলেন, বড় দল নির্বাচনে বয়কট করায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। এটাও একটা কারণ হতে পারে।
নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, আগুন লাগানো ও জোরপূর্বক সিল দেওয়ার ঘটনা একদিনেরও একটি ঘটনা না উল্লেখ করে ইসি বলেন, এটা বহু পুরনো। আগে ব্যালট বাক্স ছিল টিনের। পরে আমার স্বচ্ছ ব্যালট বাক্স চালু করেছি। অন্যদিকে ইভিএম চালু হলে অনেক সমস্যার সমাধান হবে।
















