ঢাকা মেডিকেলের ক্যান্টিনের খাবারে তেলাপোকা ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে জরিমান

ইসলাম টাইমস ডেস্ক: খাবা‌রে পোকা, অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শসহ বিভিন্ন অভিযোগে দে‌শের সরকা‌রি চি‌কিৎসা সেবার সব‌চে‌য়ে বড় প্র‌তিষ্ঠান ঢাকা মে‌ডি‌কে‌ল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৩ মার্চ) ঢা‌মেকের বি‌ভিন্ন ‌ক্যান্টিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালায়। এসময় বিভিন্ন অভিযোগে তিন‌টি ক্যা‌ন্টিনসহ পাঁচ খাবা‌রের প্রতিষ্ঠানটিকে সা‌ড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সার্ভিক তত্ত্বাবধায়ন করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদাউস ও অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ব‌লেন, ঢাকা মে‌ডি‌কে‌লের ডক্টরস, স্টু‌ডেন্ট ও নার্স‌দের ক্যান্টিনে অভিযান পরিচালনা করা হয়। দেশের অত্যন্ত মেধাবী সন্তান উচ্চতর ডিগ্রি অর্জ‌নে অধ্যয়নরত ডাক্তারদের এ ক্যান্টিনের চিত্র ভয়াবহ। নোংরা ও অস্বাস্থ্যকর প‌রি‌বেশে রান্না কর‌ছে।

এ অপরা‌ধে ডক্টরস ক্যান্টিনকে ২ লাখ টাকা জ‌রিমানা করা হয়। একই অ‌ভি‌যো‌গে স্টুডেন্টস ক্যান্টিনকে এক লাখ ও নার্স ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়া মে‌ডি‌কে‌লের ভেত‌রে ফাস্টফুড কর্নার‌কে ৫০ হাজার ও বাই‌রের আরএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

হাসপাতা‌লের ক্যা‌ন্টিনগু‌লোর অস্বাস্থ্যকর নোংরা প‌রি‌বে‌শে বিষ‌য়টি নি‌য়ে কর্তৃপ‌ক্ষকে জানা‌নো হলে তারা অ‌ভিযান‌কে স্বাগত জা‌নি‌য়ে এ বিষ‌য়ে প্র‌যোজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঢাকা মেডিকেল হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ভোক্তা অধিকারের অভিযানকে আমরা সাধুবাদ জানিয়েছি। আমাদের হাসপাতালে কুক হাউজও পরিদর্শন করেছে। সেটা মোটামুটি পরিচ্ছন্ন আছে। হাসপাতালে কিছু ক্যান্টিনকে জরিমানাও করা হয়েছে। তাদের এ অভিযানকে আমরা সাধুবাদ জানাই।

এর আগে সকালে রাজধানীর মিরপুরে প্রিন্স সুইটস এন্ড বেকারিতে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় মেয়াদোত্তীর্ণ খাবার এবং নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, এখানে আমরা পচা মাংস পেয়েছি যা তার দোকানে রেখেছে। পেস্টি খাবারে রং ব্যবহার করা হয় পাওয়া গেছে। সব খাবার মেয়াদোত্তীর্ণ।

পূর্ববর্তি সংবাদসিরাজগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
পরবর্তি সংবাদডোবা থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার