ইসলাম টাইমস ডেস্ক: নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি বিদ্যালয়ের তিনতলা ভবন ধসে অন্তত ১০ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় অর্ধ শতাধিক। আরও প্রায় অর্ধশতাধিক শিশু ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে দ্বীপ রাষ্ট্র লাগোসের ইতাফাজি মার্কেট এলাকার একটি প্রাইমারি ও কিন্ডার গার্টেন স্কুলে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়েছে, বিল্ডিংটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করা হয়েছিল।
স্থানীয় লোকজন এবং নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে অত্যন্ত মর্মান্তিক দৃশ্য তৈরি হয়।
সূত্র: বিবিসি
















