ইসলাম টাইমস ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে এক যুবককের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ওই যুবকের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ওই উপজেলার পৃথক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গণি মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ মোহাম্মদ গণি মিয়া জানান, গুলিবিদ্ধ যুবকের পরিচয় জানা যায়নি।
















