অবতরণের সময় ইরান এয়ারলাইন্সের বিমানে আগুন

ইসলাম টাইমস ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমানে আগুন লেগে যায়। তবে এতে থাকা ১০০ যাত্রীর সবাইকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে জানিয়েছে দেশটির প্রশাসন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামি রিপাবলিক নিউ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিমানে আগুন জ্বলছে। অবতরণের সময় পেছন থেকে ছোট বিস্ফোরণও চোখে পড়ে।

জরুরি ব্যবস্থাপনা প্রধান পির হোসেইন কোলিভান্দ বলেন, ‘অবতরণের সময় একটি ল্যান্ডিং গিয়ার পুরোপুরি না খোলায় আগুন ধরে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই বিমানচালক বিমানের পেছনের চাকার করিডোর খুলতে পারছিলেন না। তাই অবতরণের আগে বেশ কয়েকবার বিমানবন্দর ঘিরে ঘুরপাক খায় বিমানটি।

পূর্ববর্তি সংবাদদুই শর্তে হাদিসের সনদ দিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী
পরবর্তি সংবাদজাহালামকে নিয়ে নাটক-সিনেমা নয় : হাইকোর্ট