ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মুসলিম বিশ্বের করণীয় ঠিক করতে আগামী শুক্রবার জরুরি বৈঠক আহবান করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা।
ওআইসির সেক্রেটারি জেনারেল ইউসুফ আল উসাইমিন বলেছেন, তারা ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ ও সন্ত্রাস বিষয়ে আলোচনা করবেন।
ইরান, লিবিয়িা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সুদান, কাতারসহ ওআইসির সদস্য ২০টি দেশ জরুরি এই বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা এই বৈঠকে অংশ নেবেন।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানেরও অংশগ্রহণের কথা রয়েছে।
অন্যদিকে নিউজিল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী উইনস্টোন পিটারস এবং আদিবাসী মন্ত্রী জেনি সালেসা এই বৈঠকে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
সূত্র : আনাদুলু এজেন্সি
















