ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার সৌদি আরবের দাম্মামে স্থানীয় সময় ৩টার দিকে রিয়াদ-দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার বাঘেরহাটের মো. শাহীন ও ফেনী সদরের মো. সাইফুল ইসলাম। আহত ব্যক্তি হলেন ফেনীর মোহাম্মদ তপন।
জানা গেছে, তারা ব্যবসায়িক কাজে রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন। এ সময় বেলা ৩টার দিকে রিয়াদ দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন।
নিহত শাহীন বাংলাদেশি ইনভেস্টর ছিলেন এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে সিআইপি মর্যাদা প্রদান করেন। একই ঘটনায় নিহত হয়েছেন শাহীনের ম্যানেজার পাকিস্তানি নাগরিক খালেদ।
















