ইরাকের টাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহত ৬০

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকের মসুল শহরের কাছে টাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহত হয়েছেন অন্তত ৬০ জন। মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ফেরি ডুবির খবরটি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে প্রায় ২০০ যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়।

মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান হুসাম খলিল জানান, ‘ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু; যারা সাঁতার জানতেন না। নওরোজ উদযাপন শেষে ওই নৌকাটিতে করে বাড়িতে ফিরছিলেন প্রায় ২০০ জন। ইরানে এই দিনটিকে ফার্সি নতুন বছর হিসেবে উদযাপন করা হয়’।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে আলজাজিরার প্রতিনিধি নাতাশা গোনেইম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, নদী পারাপারের সময় একটি ফেরি ডুবে যাচ্ছে। এ সময় ফেরিতে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে টাইগ্রিস নদীতে লাফ দিচ্ছে এবং অন্যদের উদ্ধার করছে। এ সময় ফেরিডুবি দেখে নদীর তীরে অনেককেই আর্তনাদ করতে দেখা যায়।

আরও পড়ুন: যুক্তরাজ্যে গভীর রাতে ৪ মসজিদে সন্ত্রাসীদের হামলা!

জানা যায়, টাইগ্রিস নদী পাড়ি দিয়ে মসুলে যাওয়ার পথে যাত্রীবাহী এই ফেরিটি ডুবে যায়। এতে প্রাথমিকভাবে ৬০ জনের লাশ  উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেক যাত্রী।

পূর্ববর্তি সংবাদবাস কাউন্টারে আটকে রেখে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তি সংবাদচীনে রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে নিহত ৬