ইসলাম টাইমস ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি সম্ভব। তবে আন্দোলন করে লাভ হবে না।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী অ্যাডভোকেট বার ভবনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার প্রতিহিংসায় বিশ্বাস করে না। শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। যা বিএনপি কখনই পারেনি।
পরে আলোচনা সভায় যোগ দেন। অনুষ্ঠানে রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লোকমান আলী সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আদিবা আনজুম মিতা, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
















