ইসলাম টাইমস ডেস্ক: গাজায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাস নেতা ইসমাইল হানিয়ার ব্যবহৃত অফিসেও হামলা চালানো হয়েছে। এ ঘ্টনার কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেনি তারা।
সোমবার রাতভর চালানো হামলায় হতাহতের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। খবর সিনহুয়া ও টাইম’র।
এর আগে সোমবার সকালে ইসরাইলের তেলআবিব শহরের উত্তরাঞ্চলে একটি আবাসিক এলাকায় রকেট হামলা চালানো হয়। এতে একটি বাড়িতে আগুন ধরে যায় ও সাত জন আহত হয়।
আরও পড়ুন : গোলান মালভূমি আরবের ভূখণ্ড, আরবের অংশ হিসেবেই থাকবে : সৌদি আরব
















