ঢাকার বনানীতে বহুতল একটি ভবনে বৃহস্পতিবারের আগুনে অন্তত ১৯জন নিহত হয়েছেন।
প্রায় চার ঘণ্টা চেষ্টার পর বিকাল সাড়ে চারটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সর্বশেষ খবর অনুয়ায়ী নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জন।
















