ইবরাহিম ফুআদ ।। হাটহাজারী থেকে
সুস্থ সাহিত্য আদর্শ সমাজ গড়ার সিঁড়ি। সুশিক্ষিত সমাজ গড়তে সুস্থসাহিত্যের বিকল্প নেই। আশার কথা হচ্ছে, বিপুল সংখ্যক তরুণ সাহিত্যচর্চায় এগিয়ে আসছে। তারা চায় সাহিত্য-সংস্কৃতির চর্চার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে।
আজ বৃহস্পতিবার ২৮ মার্চ বাদ মাগরিব হাটহাজারীর বাংলাবাড়ি মিলনায়তনে মেখল হামিয়ুচ্ছুন্নাহ-এর সাহিত্যসংঘ ‘তাহরীর চত্বর’-এর ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী এসব কথা বলেন।
হাবীব আনওয়ার এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, তাহরীর চত্বরের সদস্য ওয়ালী উল্লাহ নোমানী।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মাও. ইশতিয়াক সিদ্দিকী, কাজী হামদুল্লাহ, ইব্রাহীম ফুয়াদ, জুনাইদ আহমাদ, হাবীব আনওয়ার, আব্দুল্লাহ আল মুনির, মেহেদী রিয়াদ প্রমুখ।
মাওলানা জাকারিয়া নোমান আরও বলেন, আমাদেরকে পড়াশোনায় মন দিতে হবে। পড়ার পরিধি বাড়াতে হবে। সাহিত্যসমৃদ্ধ বই পড়তে হবে। সর্বোপরি একজন দক্ষ লেখকের তত্ত্বাবধানে চলতে হবে।
অনুষ্ঠান শেষে বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দুআ করেন, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
















