ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন নেভাতে পানি সঙ্কট দেখা দিলে পাশ্ববর্তী গুলশান লেকে পাম্প বসিয়ে পানি নেয়া হয় বলে খবর পাওয়া গেছে। এছাড়া বনানীর মতো এখানেও উৎসুক জনতা ভিড়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে।
শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ডিএনসিসি মার্কেটের কাঁচা ও সুপার মার্কেটে মূল আগুনের সূত্রপাত হয়। পরে চারিদেকে অতিরিক্ত ধোয়া ছড়িয়ে পড়ে। এছাড়া পাশের গুলশান শপিং সেন্টারেও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে আশেপাশের মার্কেটের দোকানীরা তাদের মালামাল সরিয়ে নিচ্ছেন।
















