লেখক রাশিদুল হকের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : তরুণ আলেম ও লেখক মুহাম্মদ রাশিদুল হকের দাফন সম্পন্ন হয়েছে। আজ বাদ জুমা ঢাকার মিরপুরের মাদরাসা দারুর রাশাদ প্রাঙ্গণে তার নামাজে জানাযা শেষে মিরপুর কালশি কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস তার জানাযার নামাজের ইমামতি করেন।

এছাড়াও মাদরাসা দারুর রাশাদের শায়খুল হাদিস হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকার উস্তাদ মুফতি মুহাম্মাদ ইয়াহইয়া, মাদরাসা দারুর রাশাদের প্রিন্সিপাল মাওলানা মাওলানা মুহাম্মদ সালমানসহ বিশিষ্ট উলামায়ে কেরাম, লেখক-সাংবাদিক, শুভাকাঙ্ক্ষীরা মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে দীর্ঘ এক বছর চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত ১১ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন মাওলানা মুহাম্মদ রাশিদুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর।

তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ স্ত্রী, বাবা, মা, আত্মীয়সজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

পূর্ববর্তি সংবাদলালদীঘি নয়, নাসিমন ভবনের সামনে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট
পরবর্তি সংবাদইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত : আইরিশ গায়িকা সিনিড ওকনর