ইসলাম টাইমস ডেস্ক : রাজধানী বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে বহুতল এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। শনিবার দুপুরে পুলিশ বনানী থানায় মামলাটি দায়ের করা হয়।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে বনানীতে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছিলেন, আগুনে নিহতদের পরিবারের সদস্যরা মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করবে।
বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এফ আর টাওয়ারে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এফ আর টাওয়ারের আগুনে ২৫ জন মারা গেছেন। এতে আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৭০ জন।
















