ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে রবিবার বজ্রপাতে আসর আলী (৬৯) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।
জানা গেছে, বাহাদুরপুর এলাকার মগড়া নদীর পাড়ে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন তিনি।
এলাকাবাসীর বরাত দিয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফখরুজ্জামান জুয়েল জানান, বাহাদুরপুর গ্রামের মৃত আরজ আলীর ছেলে আসর আলী বৃষ্টিপাত শুরু হলে গৃহস্থালীর কাজ করার সময় হঠাৎ ব্রজাঘাতে তিনি নিহত হন।
















