১৬ এপ্রিল পঞ্চগড়ে খতমে নবুওয়াত মহাসম্মেলন, থাকবেন আল্লামা আহমদ শফী

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ এপ্রিল পঞ্চগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুওয়াত মহাসম্মেলন। সমাবেশে হেফাজতে ইসলামের আমির ও জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম, হাটহাজারী-এর মহাপরিচালক আল্লামা আহমদ শফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশে দেশের অন্যান্য শীর্ষ উলামায়ে কেরামও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আয়োজকদের দাবি, তারা সারাদেশের শীর্ষ আলেমকে এই মহামহাবেশে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেবেন। পাশাপাশি পঞ্চগড় ও পার্শ্ববর্তী জেলার রাজনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্টজনদেরও এই মহাসমাবেশে আমন্ত্রণ করা হবে।

পঞ্চগড় সদরের স্টেডিয়াম মাঠে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহাসম্মেলনের উদ্যোগ ও প্রস্তুতি সম্পর্কে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে  আবু তাহমিদা বলেন, ২৭ মার্চ পঞ্চগড়ের উলামায়ে কেরাম ও দ্বীন মানুষের সম্মিলিত সিদ্ধান্তে এই মহাসমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা গতকাল ১ এপ্রিল পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছি। আশা করছি, নির্ধারিত সময়ে প্রস্তুতি শেষ করতে পারবো।

ঐতিহাসিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে আগামীকাল জেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের নিয়ে পরামর্শ সভাও আহবান করা হয়েছে বলে জানান তিনি।

মাওলানা আবু তাহমিদা আসন্ন মহাসমাবেশের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

পূর্ববর্তি সংবাদওয়াহেদ ম্যানশনের দুই মালিকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
পরবর্তি সংবাদজগন্নাথের ভিসি বললেন, নিজের ধর্ম শ্রেষ্ঠ অন্য ধর্ম বাতিল এমন মানসিকতার পরিবর্তন আনতে হবে