নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর হামলাকারী পক্ষাবলম্বন করে ব্যাপক সমালোচিত অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেসার অ্যানিং-এর সমালোচনায় মুখর হয়েছেন অস্ট্রেলিয়ার সিনেট সদস্যরা।
গত ১৫ মার্চের ওই সন্ত্রাসী হামলায় পঞ্চাশজন মুসলিম নিহত হন। আহত হন আরও বহুজন।
আজ বুধবার সিনেট সদস্যরা ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মুসলিম সমালোচনা ও হামলাকারীর পক্ষে কথা বলায় তার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, তার এই বক্তব্য অস্ট্রেলিয়ার জনগণ ও সিনেটের প্রতিনিধিত্ব করে না। ভয়াবহ অপরাধে আক্রান্ত মানুষের; বিশেষত ধর্মপরিচয়ের কারণে কারো সমালোচনা গ্রহণযোগ্য নয়।
সরকার ও বিরোধী দলীয় উভয়পক্ষের সদস্যরাই তার বক্তব্যের সমালোচনা করেন।
সরকার দলীয় সিনেট নেতা ম্যাথিস কারমান বলেন, সিনেটর অ্যানিংয়ের মন্তব্য ছিলো উগ্র এবং বিভেদ সৃষ্টিকারী। অথচ আক্রান্তরা ছিলো বিপদগ্রস্ত। কারো কাছ থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। আসুন! তাকে তার স্থানে একা ছেড়ে দেয় অর্থাৎ প্রত্যাখ্যান করি।
উল্লেখ্য, সিনেটর অ্যানিং মুসলিম বিরোধী মন্তব্য করার পর তার গায়ে ডিম নিক্ষেপ করেন অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সী এক তরুণ। যে ডিমবালক হিসেবে খ্যাতি পায় এবং তার পক্ষে মানুষ ব্যাপক সমর্থন ব্যক্ত করে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
















