ইসলাম টাইমস ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনার গোলা নিক্ষেপে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী গনসংযোগ অধিদফতর (আএসপিআর)। এই ঘটনা আহত হয়েছে আরও কয়েকজন।
শুক্রবার এক বিবৃতিতে আএসপিআর এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় চিরিকট সেক্টরে বেসামরিক লোকজনকে বিনা উসকানিতে হামলা চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার গুলিতে এক নারী ও চারটি শিশুসহ ছয় ব্যক্তি আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শবনম(৩৫), নিশাহ(১৪), কাশান(১৩), আসিফা(১০), ফাইজান(৬)। এদের সবাই শারিয়ান গ্রামের বাসিন্দা। এছাড়া চাফার গ্রামের ২৮ বছর বয়সী শহিদ হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
এই হামলার জবাবে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ করে পাল্টা আক্রমন চালায় পাকিস্তান। এতে ভারতীয় ৫ সেনা নিহত হয় বলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে।
তবে এ সম্পর্কে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
















