গ্যাসের সিলিন্ডার লিকেজে আগুন, দগ্ধ একই পরিবারের ৪ সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় এক বাড়িতে এলপি গ্যাসের সিলিন্ডার লিকেজে আগুন ধরে একই পরিবারের মা-ছেলেসহ চারজন দগ্ধ হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে নয়টায় এই দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইনটাওয়ারের ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যান। এ সময় ম্যাচের কাঠি জ্বালাতেই এলপি গ্যাসের লিকেজ থেকে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনে ফাতেমা বেগম(৩০) বড় ছেলে সাইফ আলী বেগ(১৫) মেয়ে ফারিহা আক্তার ফারজানা(১২) ও সাফওয়ান আলী(১০) দগ্ধ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে এককজন সাইফ আলী বেগের অবস্থা গুরুতর।

পূর্ববর্তি সংবাদছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত
পরবর্তি সংবাদবিরোধীদলীয় নেতার বাড়ি পাহারা, জিএম কাদের উত্তরসূরী