ইসলাম টাইমস ডেস্ক: ঝড়ের কবলে পড়ে মোংলাবন্দরে ‘এমএল আখতার’ নামে শ্রমিকবাহী একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চটিতে ফোরম্যান ও সুপারভাইজারসহ প্রায় ৪০ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে বন্দরের হারবাড়িয়ায় ৫নং ব্যাসক্রিক বহির্নোঙর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মোংলা থেকে শ্রমিকদের উদ্ধারে অপর একটি লঞ্চ ছেড়ে গেছে বলে জানা গেছে।
বিকালে শ্রমিকরা রওনা হয়েছিলেন। রাতে হারবাড়িয়া পৌঁছানোর পর লঞ্চটি ঝড়ের কবলে পড়ে।
লঞ্চটিতে প্রায় ৩৫ শ্রমিক ও পাঁচজন স্টার্ফ ছিলেন। ঝড়ে লঞ্চটি উল্টে যাওয়ার পর অধিকাংশ শ্রমিক সাঁতরে বিদেশি জাহাজ এবং সুন্দরবনের নদীর চরে উঠে আসতে সক্ষম হয়েছে। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা সেটি জানা যায়নি।
















