ইসলাম টাইমস ডেস্ক: জমির ঘের দখলকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জে একই পরিবারের ৭ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘের সংক্রান্ত বিরোধের কারনে খনিরখন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
রাত ৯টার দিকে গুরুতর জখমী ৬ জনকে মোরেলগঞ্জ ও ১ জনকে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখমীদের মধ্যে আলী আশরাফ হাওলাদার , তার স্ত্রী পিয়ারা বেগম ছেলে মারুফ বিল্লাহসহ পরিবারের আরো চার সদস্য।
চিকিৎসাধীন আলী আশরাফ হাওলাদার বলেন, সাড়ে ৬ বিঘা জমির একটি ঘের দখলের জন্য প্রতিবেশী প্রতিপক্ষের লোকেরা দা, লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। এতে আলী আশরাফ, তার স্ত্রী, সন্তানসহ ৭ জন জখম হন।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন মারপিটের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
















