ইসলাম টাইমস ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি প্রধান অমিত শাহ গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) পশ্চিমবঙ্গে এক সমাবেশে ভারতে বসবাসরত মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুঙ্কার ছেড়েছেন।
অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীরা উঁইপোকার মতো। বিজেপি সরকার ফের ক্ষমতায় এলে তাদের এক এক করে তুলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। সূত্র:রয়টার্স
এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরেও অমিত শাহ একবার মুসলমান অভিবাসীদের উঁইপোকা হিসেবে আখ্যয়িত করেছিলেন । মানবাধিকার সংগঠনগুলো সে সময় তার ওই বক্তব্যের সমালোচনা করেছিল।
তবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি দেওয়া হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেয়ার আশ্বাস দেন অমিত শাহ। একইসঙ্গে ভারতের সংবিধান থেকে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।
অমিত শাহ বলেন, নাগরিক তালিকা (এনআরসি) হচ্ছে বেছে বেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেয়ার প্রক্রিয়া। মমতার বিরোধিতায় এটি বন্ধ হবে না।পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংকে পরিণত হয়েছে।
















