ইসলাম টাইমস ডেস্ক: নেপালের এভারেস্ট অঞ্চলে লুকলা বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে হেলিকপ্টারে গিয়ে ধাক্কা খেয়েছে একটি বিমান। আজ রবিবার সকালে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
জানা গেছে, অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারের প্লেনটি রানওয়েতে থাকা নুড়ি পাথরের কারণে পিছলে গিয়ে ওই হেলিকপ্টারে ধাক্কা খায়। সূত্র: হিমালয়ান টাইমস
নেপালের সংবাদ মাধ্যমগুলো বলছে, লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে ৯এন-এএমএইচ প্লেনটি হেলিকপ্টার পার্কিংয়ে গিয়ে আঘাত হেনে বিধ্বস্ত হয়। দুটি হেলিকপ্টারকে আঘাত হানে প্লেনি। রানওয়ে থেকে হেলিপ্যাডের দূরত্ব ছিল প্রায় ৫০ মিটার।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি জানান, সামিট এয়ারের কো-পাইলট এস ধুঙ্গানা ও পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রাম বাহাদুর খাদকা ঘটনাস্থলেই মারা যান। পুলিশের আরেক এএসআই রুদ্র বাহাদুর শ্রেষ্ঠাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
















