জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশ : জাতিসংঘে অর্থমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল সোমবার ১৫ এপ্রিল নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরে অনুষ্ঠিত ”জলবায়ু পরিবর্তন “ বিষয়ক সেমিনারে বক্তব্য প্রদান করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সেমিনারে পৃথিবী এবং মানুষের জীবন বাঁচাতে জলবায়ু পরিবর্তন রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানালেন বাংলাদেশের অর্থমন্ত্রী।

বক্তব্যে মুস্তফা কামাল বলেন  ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার, যা এর উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে।’

এছাড়া এলডিসি থেকে উত্তরণকারী দেশগুলোর টেকসই উত্তরণ নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ে নীতিগত বিষয়গুলো পুনঃবিবেচনা করে সহযোগিতার পদক্ষেপসমূহ অবারিত রাখতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।

 

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত: কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি
পরবর্তি সংবাদ ২১ এপ্রিলই শবে বরাত, রাজারবাগী সাক্ষীরা বৈঠকে হাজির হননি