ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ইসলাম টাইমস ডেস্ক : বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠির দেশ ইন্দোনেশিয়ায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষসহ প্রাদেশিক পরিষদের জনপ্রতিনিধিদের বেছে নিতে ১৯ কোটি ২০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

একদিনেই অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার আয়োজন পৃথিবীর অন্য সব দেশের চেয়ে বড়।

এই নির্বাচনে প্রার্থীই রয়েছেন ২ লাখ ৪৫ হাজার। প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের দুটি পদসহ ইন্দোনেশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের ১৩৬টি সদস্য পদে এবং নিম্নকক্ষের ৫৭৫টি পদের জন্য ভোটগ্রহণ চলছে।

একইসঙ্গে ২ হাজার ২০৭ জন প্রাদেশিক সদস্য এবং ১৭ হাজার ৬১০ জন স্থানীয় কাউন্সিলর পদেও নির্বাচন হচ্ছে। ১৬টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে।

আরও পড়ুন : কাল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, ইসলামপন্থীদের দিকে তাকিয়ে প্রার্থীরা

ইন্দোনেশিয়ার পূর্বদিকে বুধবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে পশ্চিমাঞ্চলের এলাকাগুলোতে রাত ১টায় ভোটগ্রহণ শেষ হবে। ইন্দোনেশিয়ার প্রবাসীরা বিভিন্ন দেশে অবস্থিত ইন্দোনেশীয় মিশনে আগাম ভোট দিয়েছেন।

ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফল প্রকাশ করা হবে। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে মে মাসে।

এই নির্বাচনে ইসলামপন্থী দলগুলো নিয়ামকের ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদশবে বরাতে কবর যিয়ারত করা কি আসলেই সুন্নত?
পরবর্তি সংবাদযশোরে মন্দিরের ভেতর শিশুধর্ষণের চেষ্টা, পুরোহিত গ্রেফতার