পাকিস্তানে হাইওয়ে বাস থামিয়ে চৌদ্দ জনকে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাকরান শহরের একটি হাইওয়েতে বাস থেকে নামিয়ে অন্তত ১৪ যাত্রীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।করাচি থেকে গুয়াদার যাওয়ার সময় পথিমধ্যে একটি প্রত্যন্ত অঞ্চলে জোরপূর্বক বাস থেকে নামিয়ে তাদের গুলি করে মুখোশধারী বন্দুকধারীরা।নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর এবং উপকূলীয় রক্ষী বাহিনীর সদস্য রয়েছেন।

গতরাত সাড়ে ১২ টা থেকে ১টা মধ্যে প্রদেশটির মাকরান শহরের হাইওয়েতে এ ঘটনা ঘটে। আজ সকালে এ হামলা ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সূত্র: জংগ

নিহতদের মরদেহ দেশটির ওরমারার কাছে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় সকাল থেকেই তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, প্রায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাত বন্দুকধারীদের একটি দল করাচি থেকে গুয়াদরগামী পাঁচ থেকে ছয়টি বাস থামায়। এসময় একটি বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে, তারপর ১৬ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। এদের মধ্যে অন্তত ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দুইজন যাত্রী কোনোরকমে পালিয়ে নিকটবর্তী আধা-সামরিক বাহিনীর চেকপোস্টে খবর দেন।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

স্থানীয় কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

তবে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তানভিত্তিক একটি বিচ্ছিন্নতাবাদী উপজাতি গোষ্ঠী।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে একটি ‘মতবাদ’ ছাড়া বাকী সবাই কাফের হয় কিভাবে, জানতে চাইলেন মেনন
পরবর্তি সংবাদরমজানে নিত্যপণ্যের দাম না বাড়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর