ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বিজেপি নেতা বর্ণবাদী ও কট্টর হিন্দু মৌলবাদী রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব বলেন, “মুসলিমদের এ দেশ থেকে নিশ্চিহ্ন করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দিন। গত পাঁচ বছরে মুসলিম সম্প্রদায়ের মানুষের মনোবল ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি”।
লোকসভা নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের বারাবাঁকিতে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় রঞ্জিত ওই মন্তব্য করেন। সূত্র: রেডিও তেহরান।
ভাষণে রঞ্জিত বলেন, আপনারা যদি মুসলিমদের ধ্বংস দেখতে চান তাহলে মোদিকে ভোট দিন। দেশভাগের পর থেকে ভারতে মুসলিমদের জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। এবার ভোটদানের মাধ্যমে তারা এই দেশের ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে। এখনই না আটকানো গেলে তারা একদিন তাতে সফল হবে।
বিজেপি’র ওই নেতা বলেন, লোকসভা নির্বাচনের পরে চীন থেকে দাড়ি কাটার মেশিন নিয়ে আসা হবে। সেই মেশিন দিয়ে ১০/১২ হাজার মুসলিমের দাড়ি শেভ করা হবে।
এরপর তাদেরকে জোর করে হিন্দুধর্ম গ্রহণ করতে বাধ্য করা হবে। নরেন্দ্র মোদি বা বিজেপিকে ভোট না দিলে এর বিপরীতটাও হতে পারে। সেজন্য ওই ধরনের অবস্থা থেকে নিজেদের রক্ষা করতে এবং মুসলিমদের ধ্বংস করতে মোদি ও বিজেপিকে ভোট দিন।
















