ইসলাম টাইমস ডেস্ক: প্রবীণ সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
গতকাল বিকেল থেকে সংবাদমাধ্যমগুলোতে তার মৃত্যুর খবর প্রচার হতে থাকে। কিন্তু রাতে তার বড়ভাই অধ্যাপক মাহবুব উল্লাহ জানান, তারা কোন সূত্র থেকেই মৃত্যুর খবর জানতে পারেননি।
মাহফুজ উল্লাহর মেয়ে মেঘলা জানান,“ বাবা বেঁচে আছেন, বাবার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে। আমরা হাসপাতালে তার সাথেই আছি। তবে তার অবস্থা সংকটাপন্ন”।
















