পৃথক পরীক্ষার ঘোষণা সিলেটের এদারা বোর্ডের, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতেও পারে

ইসলাম টাইমস ডেস্ক: প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে পরীক্ষা না দেওয়ার ঘোষণা দিয়েছে সিলেটের আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ।

আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ- এর  প্রকাশনা সম্পাদক মাওলানা এনামুল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এদারা প্রণীত প্রশ্নপত্রের মাধ্যমে তাকমীল ফিল হাদীসের পরীক্ষা পৃথকভাবে নেওয়া হবে।

চলমান দাওরায়ে হাদীসের (তাকমিল) আবু দাউদ শরীফের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, প্রশ্নফাঁসের অভিযোগ হাইয়ার ওঠায় দাওরায়ে হাদীসের আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়। তবে এ বিষয়ের পরীক্ষা পুনরায় কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।

তবে হাইয়াতুল উলয়ার বৈঠক শেষে বোর্ডটির একজন দায়িত্বশীল ইসলাম টাইমসকে জানিয়েছেন , এদারা বোর্ডের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কায় আতঙ্কে মুসলমানরা
পরবর্তি সংবাদহাইআর পরীক্ষা চলবে আগের রুটিনে, ২৬ এপ্রিল পরীক্ষা হবে না