তফসিলের আগেই ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবে আওয়ামী লীগ

ইসলাম টাইমস ডেস্ক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবার জন্য সব সময় খোলা। পার্টির পক্ষ থেকে আমরা জানিয়ে দিচ্ছি এই সংলাপে আমরা সম্মত। খুব শীঘ্রই জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে এই সংলাপের স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের ১১ দফা কর্মসূচি ও ৭ দফা দাবি মেনে নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন দাবি মেনে নেওয়া হবে আর কোনটা মেনে নেওয়া হবে না আমরা এখন এ বিষয়ে কিছুই বলতে চাই না, সংলাপে সব বিষয়ে আলোচনা হবে।

পূর্ববর্তি সংবাদমুখে মবিল মেখে ঢাবির শিক্ষার্থীদের প্রতিবাদ
পরবর্তি সংবাদইসলামী ঐক্যজোট কি নৌকায় উঠছেই?