ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ঔপনিবেশিক যুগে ফরাসি সেনাদের দ্বারা সংঘটিত গণহত্যার ওপর মনোযোগ দিয়ে সৎ রাজনীতি করতে পরামর্শ দিয়েছেন তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান। সুত্র : ডেইলি সাবাহ
শনিবার আঙ্কারার কিজিলকাহামাম জেলায় একে পার্টির একটি বৈঠকে এরদোগান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি এ আহ্বান জানান।
এরদোগান বলেন, ‘আর্মেনিয়ার বিষয়টি গণহত্যাও ছিল না, আবার বড় একটি দুর্যোগও ছিল না, এটি একটি দুর্ঘটনা ছিল’।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘তুরস্কের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে- আমেরিকা, উত্তর আফ্রিকা, ককেশাসজুড়ে তো আর লাখ লাখ আর্মেনিয়ান বাস করত না। ঐ সকল হত্যাকাণ্ড নিয়েও তো বলা উচিৎ’।
তিনি বলেন, ‘বলকান যুদ্ধের সময় ২০ লাখ বেসামরিক তুর্কি নিহত হয়েছেন। রাশিয়ান ও আর্মেনিয়ান আক্রমণের সময় পূর্ব ও দক্ষিণ-পূর্ব আনাতোলিয়ায় ২০ লাখ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছিল’।
এতকিছুর পরও ২৪ এপ্রিলকে তথাকথিত আর্মেনিয়ান গণহত্যা দিবস ঘোষণা করায় এরদোগান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমালোচনা করেন।
















