ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবের একটি আবাসিক এলাকায় বিমান হামলায় অন্তত ৬ বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারীও রয়েছেন।
স্থানীয় একটি সূত্র জানায়, অজ্ঞাত একটি যুদ্ধবিমান স্থানীয় সময় শনিবার ভোরে কালাত আল মজিদ ও আল হাওয়াস গ্রামের মধ্যবর্তী স্থানে আচমকা হামলা চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
সিরিয়ার সরকারবিরোধীদের দাবি, রুশ যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে। কারণ এলাকাটি সরকারি ও রুশ বাহিনীর টার্গেটে ছিল।
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়ার খেমেইম বিমানঘাঁটি থেকে এটি উড়ে এসে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
















