ইসলাম টাইমস ডেস্ক: ভারত বা পাকিস্তান কারও নয়, কাশ্মির শুধু কাশ্মিরিদেরই সম্পত্তি। কাশ্মীরিদের রক্ষা করতে হবে।’ অবশ্যই তাদের শান্তি প্রক্রিয়ায় শামিল করতে হবে। সোমবার নিজের আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে নির্যাতিত কাশ্মীরিদের জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে কথা বলেন ‘বুম বুম’। আফ্রিদি বলেন, কাশ্মীরিদের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রত্যাশার চেয়েও বেশি কিছু করবেন ।
এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরিদের চাওয়া-পাওয়া অনুসারে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন বলেও মনে করেন তিনি।
আফ্রিদি বলেন, ‘কাশ্মীর কেবল কাশ্মীরিদের। এটি না পাকিস্তানের, না ভারতের।’
ক্রিকেট তারকা আরো বলেন, আমাদের অবশ্যই কাশ্মীর সংকটের সমাধান করতে হবে। কাশ্মীরিদের রক্ষা করতে হবে। অবশ্যই তাদের শান্তি প্রক্রিয়ায় শামিল করতে হবে।
এ ছাড়া কার্তারপুর করিডর খুলে দিয়ে এবং ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে নিজ দেশে ফেরত দিয়ে ইমরান খান শান্তি প্রক্রিয়াকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে মত দিয়েছেন আফ্রিদি।
আফ্রিদির আক্ষেপ, কাশ্মিরকে পাহারা দেওয়ার জন্য ভারত ও পাকিস্তানের বহু অর্থ ব্যয় হচ্ছে। নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তা ব্যবস্থার জন্যও মোটা অর্থ খরচ হচ্ছে। ওই অর্থ দিয়ে অসংখ্য মানুষের খিদে মেটানো সম্ভব বলেও জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।
আফ্রিদি মনে করেন, নরেন্দ্র মোদীর তুলনায় ইমরান খান বেশ নমনীয়। যেটি তিনি ইতোমধ্যে প্রমাণ করেছেন।
ইমরান খানের নয়া পাকিস্তান ভারতের সঙ্গে যা করছে, তা তিনি পছন্দ করছেন বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডর।
খবর:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
















