‘ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি রোধ করতে সব ধরনের প্রস্তুতিই নেওয়া হয়েছে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের উপকূলে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে আগামী ৪ মে বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি রোধ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ বুধবার ছুটির দিনেও ঘূর্ণিঝড়টি পর্যবেক্ষণ করে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল এবং সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ প্রস্তুতি সভা করছেন।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় ‘ফণী’ ওড়িশা, পশ্চিমবঙ্গে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে আগামী ৪ মে সকালে বাংলাদেশে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় দেশের উপকূলীয় ১৯টি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে ও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদসম্পদে কুরআনে নির্ধারিত সুবিচার জরুরি, সমতা নয়: আল্লামা নূর হোসাইন কাসেমী
পরবর্তি সংবাদনেত্রকোণা শহরে কাদিয়ানি তৎপরতা চলছে যেভাবে!