এক সপ্তাহের মধ্যে তফসিল, মন্ত্রণালয়কে ইসির ৩ নির্দেশনা

ইসলাম টাইমস ডেস্ক : আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দীন আহমদ।

নির্বাচনের প্রাক্‌–প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

হেলালউদ্দীন আহমদ বলেন, ‘মন্ত্রণালয়গুলোকে প্রধানত ৩টি নির্দেশনা দেয়া হয়েছে, ১. তফসিলের পর শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাদকসেবী, সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা।

২. মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সব ব্যাংকে ঋণখেলাপিদের তালিকা দেওয়া।

৩. ১০ ডিসেম্বরের আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব ধরনের পরীক্ষা শেষ কর।

সচিব বলেন, আবহাওয়া অধিদপ্তর বৈঠকে জানিয়েছে, ডিসেম্বরের শেষে প্রচণ্ড শীত থাকবে। জানুয়ারির প্রথম ১০ দিন শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তি সংবাদখালেদাকে মুক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করুন : মির্জা ফখরুল
পরবর্তি সংবাদআফগানিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫