আগামীকালের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

ইসলাম টাইমস ডেস্ক ।। অনিবার্য কারণবশত আগামীকাল রোববারের (৪ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় এই পরীক্ষা নেওয়া হবে।

গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক।

বৃহস্পতিবার (১ নভেম্বর) শুরু হয় চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নিয়েছে।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের ‘শুকরানা মাহফিল’ অনুষ্ঠিত হবে। এ মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সম্মিলিত বোর্ড। এতে ঢাকাসহ সারাদেশের কওমি মাদরাসার কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন। যে কারণে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে বলে বোর্ডের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদবগুড়ায় পানির ট্যাংকে ৫ বছর বয়সী মাদরাসাছাত্রের লাশ
পরবর্তি সংবাদসংলাপ শেষ হবে ৭ নভেম্বরের মধ্যে: ওবায়দুল কাদের