ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১ আহত ৪

ইসলাম টাইমস ডেস্ক : ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রোকসানা আক্তার ( ২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী ও সন্তানসহ চারজন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তারের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া শিলুরী গ্রামে।

আহত শিশু মাহমুদা (০৮) জানায়, সকালে গ্রামের বাড়ি থেকে বাবার মোটরসাইলে তারা ফিরছিলেন। পথে ওই এলাকায় একটি কাভার্ডভ্যন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মায়ের মৃত্যু হয়।

আহতদের ফেনী প্রাইভেট হাসপাতাল ( দেবীপুর) ও ফেনী মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, দুর্ঘটনা কথা তিনি শুনেছেন। পুলিশ পর্যবেক্ষণের আগেই গৃহবধূর লাশ স্বজরা বাড়ি নিয়ে গেছেন। ঘাতক কাভার্ডভ্যানচালককে পুলিশ আটক করতে পারেনি বলে জানান ওসি।

পূর্ববর্তি সংবাদভারতে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি
পরবর্তি সংবাদজর্ডানের মসজিদগুলো চলছে সৌরশক্তিতে