ইসলাম টাইমস ডেস্ক: লোকসভা নির্বাচনে জিততে জালিয়াতি করেছে বিজেপি। এক্ষেত্রে বাংলাদেশিদের ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকার মমতা ব্যানার্জি এমন অভিযোগ করেন।
মমতার অভিযোগ, বিজেপি ইভিএমে আগে থেকেই প্রোগ্রামিং করে রেখেছিল। দেশজুড়ে ৩০০টি এবং পশ্চিমবঙ্গে ২৩টি আসনে প্রোগ্রামিং করে রেখেছিল কেন্দ্রে ক্ষমতাসীন দলটি। এর মধ্যেও তার দল তৃণমূল কংগ্রেস বেশি আসনে জিতেছে বলে উল্লেখ করেন মমতা ব্যানার্জি। আর বিজেপি দুর্ভাগ্যক্রমে ১৮টি আসনে জয় পায়। যদিও বিজেপি নির্বাচনের আগে ২৩টি আসনে জয় পাবে বলে দাবি করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন, ৩০০টির বেশি আসনে বিজেপি জয় পাবে। কিভাবে এই সংখ্যা মিলে গেল এমন প্রশ্ন রেখে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বাঙালিদের নামে মিথ্যা প্রচারণা চালিয়েছিল বিজেপি। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করেছিল।
















